সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর টোল প্লাজায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ যুবক নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে টোল প্লাজা সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০), ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮) ও এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার নাওডোবা পদ্মা সেতু টোলপ্লাজা এলাকার শেখ রাসেল ক্যান্টমেন্ট যাওয়ার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে মারা যান।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’

পদ্মা সেতুর টোল প্লাজায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত সময় : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪