রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রদ্রিগো-মিলিতাওয়ের বদলে ব্রাজিল দলে মার্তিনেল্লি-ওরচিস

হতাশা ঝেড়ে রিয়াল মাদ্রিদের বড় জয়ের ম্যাচে দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। কেননা চোটের কারণে ছিটকে গেছেন সেলেসাওদের রদ্রিগো ও এদের মিলিতাও। তাই বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচে তাদের পরিবর্তে দলে ডাক পেলেন গাব্রিয়েল মার্তিনেল্লি ও লিও ওরচিস।

গতকাল লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে রিয়ালের ৪-০ গোলে জয়ের ম্যাচে ২০তম মিনিটে উইঙ্গার রদ্রিগো চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর হাঁটুর মারাত্মক চোটে স্ট্রেচারে মাঠ ছাড়েন ডিফেন্ডার মিলিতাও।

পরে পরীক্ষা-নিরীক্ষার পর মিলিতাওয়ের এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোটের কথা জানায় রিয়াল। অস্ত্রোপচার লাগবে তার। ২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে ৯ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আর রদ্রিগো চোট পেয়েছেন পেশিতে। তাকে অন্তত এক মাস বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।

রদ্রিগোর পরিবর্তে দলে আসা আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪ ম্যাচ। আর ফ্লামেঙ্গোর ২৮ বছর বয়সী সেন্টার-ব্যাক ওরচিসের এখনও আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি। তিনি প্রথমবার জাতীয় দলে ডাক পান ২০২১ কোপা আমেরিকার মাঝপথে, চোটে ছিটকে যাওয়া ফেলিপের বদলি হিসেবে।

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল, পাঁচ দিন পর তাদের লড়াই উরুগুয়ের সঙ্গে।

এদিকে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে। ১১ পয়েন্ট নিয়ে আটে আছে ভেনেজুয়েলা। ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

রদ্রিগো-মিলিতাওয়ের বদলে ব্রাজিল দলে মার্তিনেল্লি-ওরচিস

প্রকাশিত সময় : ১০:৫২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪