রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল নিলামে নাম লেখানো রিশাদের পছন্দ যে দল

২০২৫ সালের এপ্রিলে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসর। তার আগে আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে এবারের মেগা নিলাম। যেখানে নাম উঠেছে ১২ বাংলাদেশি ক্রিকেটারের। যার মধ্যে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। বর্তমানে রিশাদ ব্যস্ত গ্লোবাল সুপার লিগের প্রস্তুতি নিয়ে। রংপুর রাইডার্সের হয়ে টুর্নামেন্টে খেলবেন এই লেগ স্পিনার। আইপিএল নিলাম চলাকালে ক্যারিবিয়ান দীপপুঞ্জে থাকবেন তিনি। গ্লোবাল সুপার লিগে খেলার প্রস্তুতি নেওয়ার মাঝেই রিশাদ কথা বললেন আইপিএল নিয়ে। আইপিএল নিলামে নাম খেলালেও অতিরিক্ত আশা করছেন না রিশাদ, ‘সবারই স্বপ্ন থাকে আইপিএলে খেলার, কিন্তু অতিরিক্ত আশা করা উচিত নয়। আমি অনেক আশা করি না, যাতে আমি আঘাত না পাই। সাধারণত আমি এভাবে চিন্তা করি না। আমি বিপিএল ড্রাফট নিয়েও চিন্তা করি না, আমি শুধু স্বাভাবিক থাকতে চেষ্টা করি। কারণ সবকিছু আল্লাহর হাতে, যা হবে দেখা যাবে।’ তিনি বলেন, ‘আইপিএলে পারফর্ম করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। মানুষের ভালো দিন বা খারাপ দিন হতে পারে, তবে আমি এ বিষয়ে অতিরিক্ত চিন্তা করি না, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। আমার কোনো নির্দিষ্ট দল নিয়ে আশা নেই। যেমন ধরুন, যদি আমি আশা করি চেন্নাই আমাকে নেবে এবং অন্য কোনো দল আমাকে নেয়, তাহলে অবশ্যই খারাপ লাগবে। তাই আমি এভাবে চিন্তা করি না।’ নিজের পছন্দের কোনো দল আছে কি না এমন প্রসঙ্গে রিশাদ বলেন, ‘সাধারণত আমি কলকাতা নাইট রাইডার্স পছন্দ করি। কারণ সেখানে সাকিব ভাই (সাকিব আল হাসান) ও লিটন দা (লিটন দাস) খেলেছেন।’ এবার আইপিএল নিলামে ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে তালিকাভুক্ত করা হয়েছে রিশাদকে। এছাড়া নিলামে নাম আছে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, মেহেদী হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

আইপিএল নিলামে নাম লেখানো রিশাদের পছন্দ যে দল

প্রকাশিত সময় : ০৪:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪