মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ আনিসুল হকের, দুদকের মামলা

১৪৬ কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি বলেন, দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা-১ এর উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এই মামলা দায়ের করেছেন।

আক্তার হোসেন আরও জানান, প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

এছাড়া, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৬৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেন তিনি।

মামলায় আনিসুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে এবং ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ আনিসুল হকের, দুদকের মামলা

প্রকাশিত সময় : ০৮:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫