রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলভারেজের গোলে বিরতিতে আর্জেন্টিনা

ইকুয়েডরের বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল গোলশূন্য ড্র করলেও প্রথমার্ধেই এগিয়ে থেকে বিরতিতে গেছে আর্জেন্টিনা। ১-০ গোলের লিডটা এনে দিয়েছেন হুলিয়ান আলভারেজ।

ম্যাচের ১৬ মিনিটে দলকে দারুণ এক কাউনটার অ্যাটাকে এগিয়ে দেন আলভারেজ। থিয়াগো আলমাদার পাস ধরে চিলির ডি বক্সে প্রবেশ করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড।

প্রতিপক্ষের গোলরক্ষক ব্রায়ান কোর্তেস প্রতিহত করতে গোলবার ছেড়ে বেরিয়ে আসলে চিপ করে তার মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

এর আগে অবশ্য ঘরের মাঠে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চিলি। তবে ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি বক্স থেকে নেওয়া অ্যালেক্সিস সানচেজের পাওয়ারফুল শক্তি ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। অন্যদিকে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা দুই মিনিট পরেই সুযোগ পেয়েছিল।

কিন্তু ষষ্ঠ মিনিটে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি রদ্রিগো ডি পল। জুলিয়ান সিমিওনের বাড়ানো পাস বারের ওপর দিয়ে মারেন আর্জেন্টিনার মিডফিল্ডার।
বিরতিতে যাওয়ার ঠিক আগে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ৪৩ মিনিটে নেওয়া নিকো পাজের মাটি কামড়ানো শটটি সরাসরি আসায় ধরতে কোনো অসুবিধা হয়নি চিলির গোলরক্ষক কোর্তেসের।

পরে আর কোনো গোল না হলেও প্রতিপক্ষের মাঠে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনাই। ৭৬ শতাংশ বল পজিশন সেটাই প্রমাণ করে। সঙ্গে প্রতিপক্ষের ২ শটের বিপরীতে ৬ শটও।

সূত্র: কালের কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

আলভারেজের গোলে বিরতিতে আর্জেন্টিনা

প্রকাশিত সময় : ১২:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫