শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় রাবির অধ্যাপক নিহত, আরেকজন গুরুতর আহত

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১১:০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১৮৮

রাজশাহীর নওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুইজন সিনিয়র শিক্ষক দুর্ঘটনার শিকার হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিব শংকর রায় ঘটনাস্থলেই নিহত হন। এ সময় একই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত হন।

জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন তারা দু’জন। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অধ্যাপক ড. শিব শংকর রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষকতা করছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে গুরুতর আহত অধ্যাপক ড. আসাদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। মার্কেটিং বিভাগের একজন শিক্ষক মারা গেছেন, আর দর্শন বিভাগের আরেকজন শিক্ষক বর্তমানে রামেকে চিকিৎসাধীন আছেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সড়ক দুর্ঘটনায় রাবির অধ্যাপক নিহত, আরেকজন গুরুতর আহত

প্রকাশিত সময় : ১১:০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫