মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা করতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছেন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে বাংলাদেশনির্বাচন কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরের ৫টি সংসদীয় আসনের জন্য গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়া পাঁচটি সংসদীয় এলাকার জন্য আরো ১৩ জন সরকারি কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গাজীপুর-১ আসনের (কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ১৮ নং ওয়ার্ড) জন্য তিনজন সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা এলাকার জন্য কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার, গাজীপুর সিটি কর্পোরেশনের একটি অংশের (১ থেকে ১১ নং ওয়ার্ড) জন্য কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার ও একই আসনের অন্তর্ভুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের আরেকটি অংশের জন্য (৮ থেকে ১৮নং ওয়ার্ড) গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) সহকারী রিটার্ন অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

গাজীপুর-২ সংসদীয় আসনের (গসিকের ১৯ থেকে ৩৯ ও ৪৩ থেকে ৫৭ নং ওয়ার্ড) জন্য পাঁচ জন সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৯নং ওয়ার্ড এলাকার জন্য গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৩০ থেকে ৩৯ নং ওয়ার্ড এলাকার জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, সিটি কর্পোরেশনের ৪৩ থেকে ৪৯নং ওয়ার্ড এলাকার জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিটি কর্পোরেশনের ৫০ থেকে ৫৭ নং ওয়ার্ড এলাকার জন্য টঙ্গী থানা নির্বাচন অফিসার এবং গাজীপুর সেনানিবাস এলাকার জন্য রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

গাজীপুর-৩ নির্বাচনী এলাকার শ্রীপুর উপজেলা অংশের জন্য শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহকারি রিটানিং অফিসার নিয়োগ করা হয়েছে। এ আসনের গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন অংশের জন্য শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

গাজীপুর-৪ নির্বাচনী এলাকার জন্য কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারকে সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

গাজীপুর-৫ নির্বাচনী এলাকার কালীগঞ্জ উপজেলা অংশের জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। একই আসনের গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এলাকা এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এলাকার জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট এর ভোট গ্রহণ করা হবে নতুন বছরের ১২ ফেব্রুয়ারি। এই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গাজীপুরের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হলেন যারা

প্রকাশিত সময় : ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫