ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি চালুর প্রতিবাদে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা এনিআইআর স্থগিতদের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার পর ভবনের সামনে বিক্ষোভরত অবস্থায় ভবনে ইটপাটকেল ছুঁড়তে থাকেন। এ সময় বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ইট-পাটকেলের আঘাতে ভবনের গ্লাস ভেঙে যায়
বিটিআরসির কর্মকর্তারা বলছেন, মোবাইলফোন নিবন্ধনে এনইআইআর সিস্টেম বাস্তবায়নের কারণে মোবাইল ব্যবসায়ীরা এই ভাঙচুর করেছেন বলে আমরা জানতে পেরেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























