শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর নারীর লাশ উদ্ধার

বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর গীতা রানী দাস (৫৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের দাসপাড়া মোড় এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, গত বুধবার সন্ধ্যায় নিখোঁজ হন ওই নারী। এ ঘটনায় বৃহস্পতিবার বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছেলে শোভন দাস।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে এক নারী ডোবায় শাক তুলতে গিয়ে লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, “পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ওই নারী মানসিক বিকারগ্রস্ত ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এ বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনার কথা জানালেন তামিম

বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর নারীর লাশ উদ্ধার

প্রকাশিত সময় : ০৭:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬