শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কোচ খুঁজছে বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে।

শনিবার বাফুফের সভা শেষে জাতীয় দল কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করা হবে। তিনি বলেন, “আমরা ভালো কোচের সিভি খুঁজছি। সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে।” একই সঙ্গে কাবরেরাও চাইলে পুনরায় আবেদন করতে পারবেন বলে জানান তিনি।

চার বছরের বেশি সময় জাতীয় দলের দায়িত্বে থাকা কাবরেরা প্রত্যাশিত সাফল্য দিতে না পারায় তার বিদায়ের দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। খেলোয়াড় নির্বাচন ও কৌশলগত সিদ্ধান্ত নিয়েও তিনি সমালোচনার মুখে ছিলেন।

বাফুফে জানিয়েছে, হেড কোচের পাশাপাশি গোলরক্ষক কোচও নিয়োগ দেওয়া হবে এবং উভয় পদেই দুই বছরের জন্য চুক্তি করার পরিকল্পনা রয়েছে।

এদিকে আগামী জুনের ফিফা উইন্ডোকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জাতীয় দল। মালদ্বীপে চার জাতির একটি টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তাব রয়েছে এবং থাইল্যান্ডের সঙ্গেও সম্ভাব্য ম্যাচ নিয়ে আলোচনা চলছে। নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাবরেরাকে রাখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নতুন কোচ খুঁজছে বাফুফে

প্রকাশিত সময় : ০৭:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬