রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রতিপক্ষ চূড়ান্ত, খেলা কবে?

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

জানা গেছে, আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামার অবার্নে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দলটি।

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, যা যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারের আসরে গ্রুপ ‘জে’-তে পড়েছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামা আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এই দুটি প্রীতি ম্যাচকে দলটির জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছেন কোচিং স্টাফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রতিপক্ষ চূড়ান্ত, খেলা কবে?

প্রকাশিত সময় : ১১:৩৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬