মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ চমকে দিলেন পরীমনি

কিছুটা আড়ালে থাকলেও হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন পরীমনি। নতুন একটি ভিডিও পোস্ট করে আবারও ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

গতকাল রাতে প্রকাশ করা ৩০ সেকেন্ডের ওই ভিডিওতেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

ভিডিওতে সাঁতারের পোশাকে সুইমিংপুলে দেখা যায় যায় পরীমনিকে। মাত্র ১৪ ঘণ্টায় ভিডিওটি প্রায় ১৩ লাখ বার দেখা হয়েছে, এতে প্রতিক্রিয়া এসেছে ৪১ হাজারের বেশি এবং মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার।

ভিডিওতে পরীর রূপ ও উপস্থিতির প্রশংসা করেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, কেউ আবার আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

কেউ কেউ আবার সেই ভিডিওতে পরীর পোশাক নিয়ে কটাক্ষও করেছেন। এমন এক মন্তব্যকারীকে কড়া জবাবও দিয়েছেন পরী।

বলা দরকার, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। বর্তমানে তিনি লীসা গাজীর পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয় করছেন, যেখানে তাঁর বিপরীতে থাকছেন চঞ্চল চৌধুরী।

এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হঠাৎ চমকে দিলেন পরীমনি

প্রকাশিত সময় : ১০:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬