সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, যেখানে হানবে আঘাত

দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় ধেয়ে আসছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা- বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তারা এ তথ্য জানায়।

সম্ভাব্য ২৬ অথবা ২৭ এপ্রিল থেকে ৭ অথবা ৮ মে পর্যন্ত পর্যায়ক্রমে সারাদেশে বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে।

এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি বলয় অধিক সক্রিয় হতে পারে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি মাত্রায় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় সিলেট বিভাগের জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এর সঙ্গে তীব্র বজ্রপাতও হতে পারে।

তবে বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার আগে, আগামী ২৫ অথবা ২৬ এপ্রিল পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, যেখানে হানবে আঘাত

প্রকাশিত সময় : ০৯:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬