উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
পটুয়াখালী, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, নোয়াখালী, সিলেট, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে স্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া অথবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এসব নদী বন্দর সমূহে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলো হয়েছে।
এদিকে, লঘুচাপের কারণে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝাঝি বৃষ্টিপাত হচ্ছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























