বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: এমপি হাসনাত

ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা -৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।

আজ বুধবার (২২ এপ্রিল) সংসদে ফ্লোর নিয়ে দাঁড়িয়ে ব্যক্তিগত কৈফিয়তে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদেরকে একটি গাড়ি ব্যবহার করতে দেয়া যায় কিনা সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।’

এমপি হাসনাত আরও বলেন, ‘সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য এক্সট্রা খরচও লাগবে না। সংসদ সদস্যদেরকে ইতিমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেনটেনেন্স বাবদ দেয়া হয়। কিন্তু আমাদের গাড়ি নেই।’

তিনি আরও বলেন, গতকালের বক্তব্যে আমি কোন ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি, ট্যাক্স ফ্রি গাড়ির যে বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটি নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছেন। গতকালের বক্তব্য নিয়ে মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ জন্য বিষয়টি এখানে পুনরাবৃত্তি করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: এমপি হাসনাত

প্রকাশিত সময় : ০৬:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬