শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় অস্ত্র-কার্তুজসহ দুই জলদস্যু গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় সন্দেহভাজন দুই জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এ তথ্য জানান।

এর আগে, শুক্রবার (২৬ জুন) উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া গ্রামের বিছাখালী বাহিরের ঘোনা নামক জলমহাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিল এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম (৩৭) এবং চকরিয়া উপজেলার মাতামুহুরী এলাকার বদরখালী ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)

স্থানীয়দের বরাতে ওসি মেহেদী হাসান বলেন, “শুক্রবার ভোরে উজানটিয়ার বিছাখালী এলাকার একটি জলমহালের পাশে সন্দেহজনকভাবে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা নিয়ে অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চারদিক থেকে ঘেরাও করে দুইজনকে আটক করেন। পরে তাদের তল্লাশি করে দুইটি দেশীয় তৈরি এলজি (বন্দুক), ১৫টি শটগানের খালি খোসা এবং দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।”

তিনি বলেন, “খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র, কার্তুজ এবং আটককৃতদের ব্যবহৃত ইঞ্জিনচালিত ছোট নৌকাটি জব্দ করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পেকুয়ায় অস্ত্র-কার্তুজসহ দুই জলদস্যু গ্রেপ্তার

প্রকাশিত সময় : ১২:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬