বুধবার (২২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, এরই মধ্যে বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।
মো. জহির উদ্দিন জানান, ‘স্কুল-কলেজের এমপিওভুক্ত জনবলের এপ্রিল ২০২৬ মাসের ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে। নির্বিঘ্নে এমপিওর অর্থ পেতে নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট সম্পন্ন করতে হবে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















