বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুখবর পেলেন টাইগাররা

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে বর্তমানে সিরিজ ১-১ সমতায় রয়েছে। সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচটি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এর মধ্যেই সর্বশেষ আইসিসির র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।

দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কার মারে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন। এই পারফরম্যান্সের ফলে ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে তিনি ১৪ ধাপ এগিয়ে এখন ৪০তম স্থানে রয়েছেন।

একই ম্যাচে তাওহীদ হৃদয় ৩০ রানে অপরাজিত থাকেন, যার ফলে তিনি পাঁচ ধাপ উন্নতি করে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৬তম স্থানে পৌঁছেছেন। যদিও এই সিরিজে খেলছেন না, তবুও ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

ডোপ টেস্টে পজিটিভ হয়ে বিপদে পাকিস্তানি তারকা

বোলিং র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের। স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা দ্বিতীয় ম্যাচে মোট ছয়টি উইকেট ভাগাভাগি করেন। রিশাদ এক উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে ৫৮তম হয়েছেন, আর নাহিদ পাঁচ উইকেট নিয়ে ৩২ ধাপ উন্নতি করে ৬৪তম স্থানে উঠেছেন।

এ ছাড়া, ২০২৪ সালের পর ওয়ানডেতে ফিরে ভালো পারফরম্যান্স করা শরিফুল ইসলাম দুই ম্যাচেই দুটি করে উইকেট নিয়ে বোলিং র‍্যাংকিংয়ের ৩৯ নম্বরে উঠে এসেছেন।

অন্যদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে এখন অষ্টম স্থানে রয়েছেন। ইনজুরির কারণে মোস্তাফিজুর রহমান র‍্যাংকিংয়ে সাত ধাপ পিছিয়ে ৫৫তম স্থানে নেমে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সুখবর পেলেন টাইগাররা

প্রকাশিত সময় : ১০:১৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬