মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কায় ভারত ও চীনের দর্শকরা

বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতায় পড়েছে ভারত ও চীন। এতে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বৈশ্বিক এই আসর দেখা নিয়ে শঙ্কায় আছেন বিশ্বের জনবহুল দুই দেশ।

বিশ্বকাপ সামনে রেখে এখনো পর্যন্ত এই দুই দেশে সম্প্রচারের কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। বিষয়টি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে ভারতে পরিস্থিতি বেশ জটিল। সেখানে রিলায়েন্স ও ডিজনির যৌথ উদ্যোগে বিশ্বকাপ সম্প্রচারের জন্য প্রায় ২ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে। কিন্তু ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর চেয়ে অনেক বেশি মূল্য প্রত্যাশা করছে। ফলে আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে।

এদিকে সনি গ্রুপও ভারতের বাজারে সম্প্রচার অধিকার নেওয়ার বিষয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত প্রস্তাব দেয়নি বলে জানা গেছে।

চীনের ক্ষেত্রেও একই অনিশ্চয়তা। এখনো পর্যন্ত কোনো সম্প্রচার চুক্তির ঘোষণা আসেনি। অথচ ২০২২ বিশ্বকাপে ডিজিটাল ও সামাজিক মাধ্যমে মোট ভিউয়ারশিপের প্রায় ৫০ শতাংশই ছিল চীনের দর্শকদের।

অতীতে এমন পরিস্থিতি দেখা যায়নি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের সময় চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি আগেভাগেই সম্প্রচার অধিকার নিশ্চিত করে প্রচারণা শুরু করেছিল।

ফিফা জানিয়েছে, ইতিমধ্যে বিশ্বের ১৭৫টির বেশি অঞ্চলে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে ভারত ও চীনের সঙ্গে আলোচনা এখনো চলছে এবং এই মুহূর্তে তা গোপন রাখা হয়েছে।

সূত্রগুলো বলছে, প্রথমদিকে ভারতীয় বাজারের জন্য ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপ মিলিয়ে প্রায় ১০০ মিলিয়ন ডলার দাবি করেছিল ফিফা।

পরে সেই মূল্য অনেকটা কমানো হলেও, রিলায়েন্স-ডিজনির ২০ মিলিয়ন ডলারের প্রস্তাবে রাজি হয়নি সংস্থাটি।
বিশ্লেষকদের মতে, ভারতে ফুটবল এখনো ক্রিকেটের মতো জনপ্রিয় নয়। তাছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হওয়ায় অনেক ম্যাচ ভারতীয় সময় গভীর রাতে অনুষ্ঠিত হবে। এতে দর্শকসংখ্যা কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে চীনে প্রায় ২০ কোটি ফুটবল সমর্থক থাকলেও দেশটির জাতীয় দল আন্তর্জাতিক পর্যায়ে তেমন সফল নয়। ফলে বাণিজ্যিক দিক থেকেও সম্প্রচার অধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কায় ভারত ও চীনের দর্শকরা

প্রকাশিত সময় : ০৬:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬