বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনি লড়াইয়ের কারণে ব্যবসায়িক ক্ষতির মুখে ব্লেক লাইভলি

হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি এবং পরিচালক জাস্টিন বালডোনির মধ্যকার দীর্ঘদিনের আইনি বিবাদ অবশেষে নিষ্পত্তির মুখ দেখলেও, এর নেতিবাচক প্রভাব পড়েছে অভিনেত্রীর ব্যক্তিগত ব্যবসায়। জিও নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, তাদের অভিনীত সিনেমা ‘ইট এন্ডস উইথ আস’ নিয়ে চলা বিতর্কের কারণে বড় বড় কম্পানিগুলো লাইভলির সাথে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেছিল।

ব্লেক লাইভলির নিজস্ব পানীয় ব্র্যান্ড ‘বেটি বুজ’ এই বিতর্কের কারণে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে। ফাঁস হওয়া অভ্যন্তরীণ ইমেইল থেকে জানা যায়, আমেরিকার বড় সুপারমার্কেট চেইন ‘ক্রোগার’ ব্লেক লাইভলিকে নিয়ে তৈরি হওয়া নেতিবাচক ইমেজের কারণে চিন্তিত ছিল।

তারা ব্র্যান্ডটির বিক্রির ওপর কড়া নজর রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি ‘প্রিন্সেস ক্রুজ’-এর মতো প্রতিষ্ঠানগুলোও লাইভলিকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে আতঙ্কিত হয়ে পড়েছিল।
নথিপত্রে অভিযোগ করা হয়েছে যে, নেতিবাচক প্রচারণার কারণে ‘বেটি বুজ’-এর ইনস্টাগ্রাম ফলোয়ার বৃদ্ধি থমকে গিয়েছিল এবং মানুষের ইতিবাচক মন্তব্যগুলো নেতিবাচক মন্তব্যে পরিণত হয়েছিল। এর ফলে ব্র্যান্ডটি এক পর্যায়ে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়।

উল্লেখ যে, এই আইনি লড়াই শুরু হয়েছিল লাইভলির আনা কিছু গুরুতর অভিযোগের ভিত্তিতে। তিনি বালডোনির বিরুদ্ধে কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশ তৈরি ও যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। অন্যদিকে, বালডোনি এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা মামলা করেছিলেন, যা শেষ পর্যন্ত টিকেনি। দীর্ঘ তিক্ততার পর গত ৪ মে উভয় পক্ষ একটি যৌথ বিবৃতির মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর কথা নিশ্চিত করেছে।

বিবৃতিতে তারা স্বীকার করেছেন যে, কাজের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল এবং লাইভলির তোলা উদ্বেগগুলো গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল। তবে পারিবারিক সহিংসতা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে তাদের সিনেমাটি যে ভূমিকা রেখেছে, সে জন্য তারা উভয়েই গর্ব প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আইনি লড়াইয়ের কারণে ব্যবসায়িক ক্ষতির মুখে ব্লেক লাইভলি

প্রকাশিত সময় : ০৫:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬