প্রকাশিত সময় :
১১:২৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
৭৮
সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ গুমোট থাকলেও আবহাওয়া গবেষকরা জানাচ্ছেন, শুক্রবার (৮ মে) দুপুর ১২টার মধ্যে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বাভাস অনুযায়ী, সকাল সোয়া ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর বিভাগের সব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবান জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এই বিভাগের অন্যান্য জেলায় দুপুরের আগে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।
আবহাওয়া গবেষক আরও জানান, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উল্লিখিত এলাকাগুলো ছাড়া দেশের অন্যান্য অঞ্চল অর্থাৎ ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগে দুপুর ১২টার আগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।