রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমার!

তবে কি লিওনেল মেসির চাওয়া পূর্ণ হচ্ছে? মেসি চান, নেইমার বিশ্বকাপে খেলুক। আর্জেন্টিনার এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমার নিরপেক্ষ থাকার সুযোগ নেই। নেইমার আমার বন্ধু… অবশ্যই চাইব সে বিশ্বকাপে থাকুক। সে যে ধরনের মানুষ তার এটা প্রাপ্য।

আশা করি, সেখানে সে থাকতে পারবে।’

মেসির আশা যেন পূর্ণ হওয়ার পথেই। কেননা কার্লো আনচেলত্তি বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমারকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো তাদের প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।

তবে লিস্ট বেশ বড়ই।
আগামী সোমবার আনচেলত্তি ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করবেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যমটি। সেখান থেকে আগামী ১৮ মে ২৬ দলের লিস্ট দেবেন ব্রাজিলের কোচ। এই তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকা চেলসির স্ট্রাইকার এস্তেভাও।

প্রাথমিকে থাকাটা অনেকটা নিশ্চিত হলেও চূড়ান্ত স্কোয়াডে থাকতে হলে বেশ পরীক্ষাই দিতে হবে নেইমারকে। কেননা অনেক দিন ধরেই আনচেলত্তি বলে আসছেন, বিশ্বকাপে থাকার জন্য ৩৪ বছর বয়সী প্লে মেকারকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার অসাধারণ প্রতিভা। সে আমাদের বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারে, এটা স্বাভাবিক ভাবনা। তবে তাকে দেখাতে হবে, সে এখনো সেই মানের খেলোয়াড়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমার!

প্রকাশিত সময় : ০৯:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬