শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় আংশিক অনলাইন ক্লাসের ঘোষণা সৌদির

আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মূলত হজের চূড়ান্ত প্রস্তুতি এবং শহরের ট্রাফিক ও পরিবহনব্যবস্থার ওপর বাড়তি চাপ কমানোর লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (০৮ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে মক্কার নির্বাচিত কিছু স্কুলে সশরীরে উপস্থিতির পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষাকার্যক্রম পরিচালিত হবে।

মক্কা অঞ্চলের শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এসব স্কুলে অনলাইন ক্লাস চলবে। শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতেই এই অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে হজের ব্যস্ততম সময়েও শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।

প্রতিবছর হজের সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসলিম মক্কায় সমবেত হন। এতে শহরজুড়ে জনসমাগম ও যান চলাচল কয়েক গুণ বেড়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলের নিয়মিত যাতায়াত কমিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণ করা হবে। ফলে হাজি ও সেবা কাজে নিয়োজিত কর্মীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে মসজিদুল হারাম সংলগ্ন কেন্দ্রীয় এলাকা এবং প্রধান সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর রাখা সম্ভব হবে।

ভৌগোলিক অবস্থান ও প্রয়োজনীয়তা বিবেচনায় নির্দিষ্ট কিছু স্কুলকে এই কার্যক্রমের জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মসজিদুল হারামের নিকটবর্তী স্কুল, দ্বিতীয় ও তৃতীয় রিং রোডসংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং যেসব স্কুল ভবন হজ সেবায় নিয়োজিত সরকারি সংস্থাগুলো ব্যবহার করবে।

মক্কা শিক্ষা বিভাগ জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ডিজিটাল শিক্ষাব্যবস্থা যাতে যথাযথভাবে তদারকি করা হয়, সে বিষয়ে স্কুল প্রধান ও শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মক্কায় আংশিক অনলাইন ক্লাসের ঘোষণা সৌদির

প্রকাশিত সময় : ১১:২১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬