বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে র‌্যাবের সাথে সংঘর্ষ, আটক ১

নাটোরের লালপুরে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনাকালে স্থানীয় একদল সংঘবদ্ধ যুবকদের সাথে র‌্যাব সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায়  সোহাগ মাহামুদ (৩০) নামের একজন যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আটক সোহাগ মাহামুদ নবীনগর এলাকার ফজলুর রহমানের ছেলে।

লালপুর থানা সূত্রে জানা যায়, র‌্যাব-৫, সিপিসি-২ নাটোরের এএসআই মোঃ পারভেজ মুন্সীর নেতৃত্বে ৬ সদস্যের একটি দল সিভিল পোশাকে মোটরসাইকেল যোগে নবীনগর এলাকায় মাদক সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহে যায়। এসময় নবীনগর গ্রামের সোহাগ মাহমুদ নামের এক যুবকের নেতৃত্বে  স্থানীয় ১৫ থেকে ২০জন, র‌্যাব সদস্যদের পথরোধ করে তাদের পরিচয় জানতে চান। ঘটনার একপর্যায়ে র‌্যাব সদস্যরা তাদের পরিচয় দিয়ে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করলে তারা র‌্যাব সদস্যদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় র‌্যাব সদস্য শাহিন হোসেন সহ ৫জন আহত হয়।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র‌্যাব সদস্যদের উদ্ধার করতে গেলে মাদক ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। এঘটনায় সোহাগ মাহমুদকে আটক করে পুলিশ। পরে আহত র‌্যাব সদস্য শাহিনসহ ৫জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শাহিন  ইসলামকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত  চিকিৎসার জন্য রেফার করা হয়েছে বলে জানা গেছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় সোহাগ মাহমুদকে আটক করা হয়েছে। এ ব্যাপারে লালপুর থানায় একটি মামলা রজু করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লালপুরে র‌্যাবের সাথে সংঘর্ষ, আটক ১

প্রকাশিত সময় : ০৪:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬