মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























