পুলিশ জানায়, গত ৩ মে শ্রীমঙ্গলের রূপসপুর এলাকায় মোটরসাইকেল যোগে এক নারীর ব্যাগ, স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। কোনো ক্লু না থাকায় শ্রীমঙ্গল থানার এসআই মোঃ মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল তদন্তে নামে। দীর্ঘ সময় ধরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারীর অবস্থান সনাক্ত করা হয়।
অবশেষে ১৮ মে সোমবার ভোর রাতে সিলেট শহরের জালালাবাদ থানার আখালিয়া গেট এলাকার একটি নির্জন বাসা থেকে চক্রের মূল হোতা খালেদকে গ্রেফতার করা হয়।
সে সিলেট গোলাপগঞ্জের গৌরাবাড়ি গ্রামের বাশির মিয়ার ছেলে।
অভিযানকালে আসামীর হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, নগদ টাকা, মোবাইল ফোন ও ভুক্তভোগীর পার্স-ব্যাগ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত খালেদ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় নারীদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। তার একটি সক্রিয় দল রয়েছে। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের বাকি সদস্যদের ধরতেও শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক : 























