বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কান-এ অদিতির নিয়ন ম্যাজিক

কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এর রেড কার্পেটে নিয়ন গ্রিন গাউনে হাজির হয়ে গ্ল্যামার আর আভিজাত্যের এক অনন্য নজির গড়লেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। টনি ওয়ার্ডের স্প্রিং/সামার ২০২৫ কালেকশনের এই সিল্ক-জর্জেট গাউনে ছিল থাই-হাই স্লিট, স্ট্রাকচার্ড বডিজ এবং একটি ড্রামাটিক কেপ।

এবারের কান উৎসবের মূল থিম ‘নিয়ন্ত্রিত গ্ল্যামার’ বা মার্জিত ফ্যাশন। কোনো উগ্রতা বা ভাইরাল হওয়ার সস্তা চেষ্টা ছাড়াই অদিতি তার নিখুঁত ড্রেসিং সেন্স দিয়ে রেড কার্পেটে নজর কেড়েছেন। হীরার মিনিমাল জুয়েলারি, নুড মেকআপ আর ওয়েভি চুলে তাকে লাগছিল দুর্দান্ত।

এর আগে উৎসবের শুরুতে ঐতিহ্যবাহী ‘জেড বাই মনিকা অ্যান্ড কারিশমা’র তৈরি শ্যাম্পেন সিল্ক টিস্যু শাড়িতে ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেন তিনি। মুঘল গার্ডেন অনুপ্রাণিত সেই ট্র্যাডিশনাল লুক থেকে এক ঝটকায় আন্তর্জাতিক এই ওয়েস্টার্ন গাউনে অদিতির রূপান্তর তার অনন্য ফ্যাশন সচেতনতারই প্রমাণ। সামাজিক মাধ্যমে তার এই দুই রূপই এখন তুমুল প্রশংসিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কান-এ অদিতির নিয়ন ম্যাজিক

প্রকাশিত সময় : ১০:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬