বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুর ১টার মধ্যেই ধেয়ে আসছে ৮০ কিমি বেগে ঝড়, ৩ অঞ্চলে ২ নম্বর সংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বুধবার (২০ মে) দুপুর ১টার মধ্যে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির কারণে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে যে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুপুর ১টার মধ্যেই ধেয়ে আসছে ৮০ কিমি বেগে ঝড়, ৩ অঞ্চলে ২ নম্বর সংকেত

প্রকাশিত সময় : ১০:৪৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬