বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিনই মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

ঈদের দিনই আত্মহত্যার পথ বেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার আঠারখাদা গ্রামের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম বখতিয়ার হোসেন (৩৫)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের রামনগর গ্রামে। তিনি নজু মালিতার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক পথচারী আঠারখাদা গ্রামের মাঠে গলায় ফাঁস দেওয়া অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, মরদেহটি মাঠের একটি গাছের সঙ্গে অর্ধঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। কেউ তাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদের দিনই মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

প্রকাশিত সময় : ০৮:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬