শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো দর্শকই বিশ্বকাপের স্টেডিয়ামে পুনঃব্যবহারযোগ্য (রিইউজেবল) পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

এর আগে ফিফার স্টেডিয়াম আচরণবিধিতে এক লিটার পর্যন্ত ধারণক্ষমতার খালি ও স্বচ্ছ প্লাস্টিকের পুনঃব্যবহারযোগ্য বোতল বহনের অনুমতি ছিল। তবে গত ২ জুন আচরণবিধি সংশোধন করে সেই অনুমতি বাতিল করা হয়।

ফিফা ইতোমধ্যে টিকিটধারীদের নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে কোনো ধরনের পুনঃব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না। পাশাপাশি অন্যান্য ধরনের বোতলের ওপরও নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নতুন এই সিদ্ধান্তকে ঘিরে সমর্থকদের মধ্যে বিতর্কের সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ দর্শকরা আর নিজেদের বোতল নিয়ে স্টেডিয়ামের পানির ফোয়ারা বা ডিসপেনসার থেকে পানি সংগ্রহ করতে পারবেন না।

গত বছরের ক্লাব বিশ্বকাপ চলাকালে তীব্র গরমের মধ্যে স্টেডিয়ামে বোতলজাত পানির দাম ছিল ৪ থেকে ৬ ডলার। যদিও ২০২৬ বিশ্বকাপে পানির মূল্য এখনো নির্ধারণ করা হয়নি, তবে ফিফার দীর্ঘদিনের অংশীদার কোকা-কোলার ব্র্যান্ড ‘দাসানি’র বোতলজাত পানি স্টেডিয়ামগুলোতে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা ও দর্শকসেবার ভারসাম্য রক্ষায় ফিফার এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কারামুক্ত হয়ে বাড়িতে ফিরলেও আইভীকে থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে

স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

প্রকাশিত সময় : ০৪:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬