ম্যাচের শুরুতেই ব্রাজিল এগিয়ে যায়। ৭ মিনিটে মিসরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি মিশর। মাত্র কয়েক মিনিট পর ব্রাজিল অধিনায়ক মারকুইনিওসের ভুল ব্যাকপাসের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরান মোস্তাফা জিকো।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর বিরতির পরপরই আবারও এগিয়ে যায় ব্রাজিল। ৫২ মিনিটে রাফিনিয়ার নিখুঁত পাস থেকে জোরালো শটে জাল খুঁজে নেন তরুণ তারকা এন্ড্রিক। তার এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
বিশ্বকাপের আগে নিজেদের কৌশল পরীক্ষা করে দেখতে উভয় দলই আনে একাধিক পরিবর্তন। ম্যাচের শেষ দিকে মিসর সমতা ফেরানোর জন্য চাপ সৃষ্টি করলেও ব্রাজিলের রক্ষণভাগ তা সামলে নেয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























