সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক, নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ!

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। তবে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে শুরু হয়েছে আলোচনা। আর পরিসংখ্যান বলছে, সেলেসাওদের সামনে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জিই-তে প্রকাশিত অর্থনীতিবিদ ব্রুনো ইমাইজুমির এক জরিপ অনুযায়ী, রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নেদারল্যান্ডসের। ডাচদের সম্ভাবনা ৩৪.৭ শতাংশ।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, যাদের সম্ভাবনা ২৮.৪ শতাংশ। এরপর রয়েছে সুইডেন (১৯ শতাংশ), জার্মানি (৯.৮ শতাংশ) এবং মেক্সিকো (৮.১ শতাংশ)।

যদি সত্যিই নেদারল্যান্ডসের সঙ্গে ব্রাজিলের দেখা হয়, তাহলে সেটি হবে বিশ্বকাপ ইতিহাসে দুই দলের ষষ্ঠ মুখোমুখি লড়াই। পরিসংখ্যান অবশ্য ব্রাজিল সমর্থকদের খুব বেশি স্বস্তি দেবে না। এখন পর্যন্ত পাঁচবারের দেখায় ডাচদের আধিপত্যই বেশি।

১৯৭৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। এরপর ১৯৯৪ সালের কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে জিতে প্রতিশোধ নেয় সেলেসাওরা। ১৯৯৮ বিশ্বকাপের সেমিফাইনালে দুই দল ১-১ গোলে ড্র করলেও টাইব্রেকারে জয় পেয়ে ফাইনালে উঠেছিল ব্রাজিল।

তবে সাম্প্রতিক দুই বিশ্বকাপের স্মৃতি ব্রাজিলের জন্য হতাশার। ২০১০ সালের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে এবং ২০১৪ সালের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-০ গোলে হেরেছিল তারা।

কোচ কার্লো আনচেলত্তির দল ইতোমধ্যে গ্রুপ ‘সি’ থেকে নকআউট নিশ্চিত করেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই এখনও বাকি। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে আরও সুবিধাজনক অবস্থানে থেকে নকআউট পর্ব শুরু করতে পারবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে প্রতিপক্ষ নেদারল্যান্ডস হোক কিংবা জাপান, বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয়। আর অতীতের পরিসংখ্যান বলছে, ডাচদের বিপক্ষে নামতে হলে ব্রাজিলকে নিজেদের সেরাটা উজাড় করেই খেলতে হবে।

তথ্যসূত্র: ইয়াহু স্পোর্টস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক, নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ!

প্রকাশিত সময় : ০৯:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬