টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ডান হাতের আঙুলে চোট পাওয়ায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তার বদলে হুয়ান মুসো অথবা জেরোনিমো রুলির একজনের বিশ্বকাপ অভিষেক হতে পারে।
মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে অভিজ্ঞ জিওভানি লো সেলসো এবং তরুণ প্রতিভা ভ্যালেন্তিন বার্কো সুযোগ পেতে পারেন। উইংয়ে শুরু থেকে খেলতে পারেন জুলিয়ানো সিমিওনে ও হোসে ম্যানুয়েল লোপেজ।
তবে হুলিয়ান আলভারেজ যদি শুরুর একাদশে জায়গা পান, তাহলে সিমিওনেকে বেঞ্চে বসে ম্যাচ শুরু করতে হতে পারে। সে ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ মিলতে পারে তার।
এই পরিবর্তনের ফলে নিকো পাজ, ভ্যালেন্তিন বার্কো ও জুলিয়ানো সিমিওনের মতো ফুটবলাররা প্রথমবারের মতো বিশ্বকাপে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। এরই মধ্যে ফাকুন্দো মেদিনা, নিকো গঞ্জালেজ এবং নিকোলাস পাজ বিশ্বকাপে নিজেদের অভিষেক সম্পন্ন করেছেন।
আগামী ২৮ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

রিপোর্টারের নাম 























