বৃহস্পতিবার (২৬ জুন) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে রাইন নদীতে নেমেছিলেন কেনজো কিস। বর্তমানে ফ্রান্সজুড়ে চলমান তাপপ্রবাহে অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু জানিয়েছেন, গত সপ্তাহে শুরু হওয়া তাপপ্রবাহের পর থেকে দেশটিতে পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
কেনজো কিসের ফুটবল যাত্রা শুরু হয়েছিল ফ্রান্সের ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিক লিঁও এবং এএস সাঁ-তেঁতিয়েনের যুব একাডেমিতে। গত বছর তিনি গুঁইগাম্পে যোগ দেন এবং ক্লাবটির রিজার্ভ দলের হয়ে খেলছিলেন।
এদিকে, সাবেক ক্লাব সাঁ-তেঁতিয়েনও আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছে। ক্লাবটির ভাষ্য, “সবুজ পরিবার আজ শোকাহত। রবার্ট হারবিন স্পোর্টস সেন্টারে সাত বছর কাটানো এই প্রতিভাবান ও বিনয়ী তরুণকে আমরা এক মর্মান্তিক দুর্ঘটনায় হারালাম। সতীর্থ, কোচ এবং তার সঙ্গে পথচলা সবাইয়ের স্মৃতিতে তিনি বেঁচে থাকবেন।”

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 























