ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বন্দেখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী জোয়ার্দ্দারের ছেলে।
স্থানীয়রা জানান, আসিফ জোয়ার্দ্দার বিকেলে মোটরসাইকেলে লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শৈলকুপা থানার ওসি হুমায়ূন কবির মোল্লা বলেন, “ইজিবাইকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ ও মোটরসাইকেল তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























