সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেকে সেরা মনে করেন কি না প্রশ্নে স্পষ্ট উত্তর হালান্ডের

বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন আর্লিং হালান্ড। রাউন্ড অব সিক্সটিনে তার জোড়া গোলে ব্রাজিলকে ২–১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। ব্যক্তিগত পারফরম্যান্সেও নজর কাড়ছেন হালান্ড, ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন অন্যতম শীর্ষ প্রতিদ্বন্দ্বী।

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সমান ৭ গোল নিয়ে তালিকায় শীর্ষে আছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। চলমান বিশ্বকাপে একের পর এক ম্যাচে আলো ছড়ানো হালান্ডকে অনেকেই বর্তমান সময়ের সেরা স্ট্রাইকার হিসেবে দেখলেও তিনি নিজেকে সেই জায়গায় রাখছেন না।

নিজের অবস্থান সম্পর্কে প্রশ্নের জবাবে হালান্ড বিনয়ের সুরে বলেন, “না, পরিসংখ্যান অনুযায়ী আমি নই। আমি বলব আমি উপরের দিকেই আছি। এই মৌসুমে আমার চেয়ে হ্যারি কেইন ও এমবাপ্পে সম্ভবত বেশি গোল করেছে—এটাই বাস্তবতা।”

ব্রাজিলকে হারিয়ে পাওয়া ঐতিহাসিক সাফল্য নিয়ে তিনি আরও বলেন, “এই জয়ে আমরা খুবই গর্বিত। ব্রাজিলের মতো বড় দলের বিপক্ষে এটা বিশাল ম্যাচ ছিল। আমি মনে করি, এটি অনেক তরুণকে অনুপ্রাণিত করবে—যেমনটা আমি ছোটবেলায় অনুপ্রাণিত হয়েছিলাম।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নিজেকে সেরা মনে করেন কি না প্রশ্নে স্পষ্ট উত্তর হালান্ডের

প্রকাশিত সময় : ০৯:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬