সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাবির বৃত্তি তহবিলে ১০ লাখ টাকা দিলেন ভূমিমন্ত্রীর পরিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও তার পরিবার।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিমন্ত্রীর সহধর্মিণী ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদত উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন। এই অর্থ দিয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার অনুরোধ জানান তিনি।

চেক গ্রহণ শেষে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এ মহৎ উদ্যোগের জন্য ভূমিমন্ত্রীর পরিবারকে ধন্যবাদ জানান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষ সালমা শাহাদতের হাতে একটি স্মারক উপহার তুলে দেন।

প্রসঙ্গত, গত ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তার মরহুম পিতা ফজলার রহমানের স্মরণে একটি বৃত্তি চালুর জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক অধ্যাপক মোহাম্মদ নির্ঝর রহমানসহ বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক এবং বিশিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর মরহুম পিতা ফজলার রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবির বৃত্তি তহবিলে ১০ লাখ টাকা দিলেন ভূমিমন্ত্রীর পরিবার

প্রকাশিত সময় : ১১:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬