সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অফিস সহকারীর বিরুদ্ধে প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ

নড়াইলের কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ উজির আলীকে (৫০) ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রাকিব হোসেন অন্তর ওই বিদ্যালয়ের অফিস সহকারী।

রবিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত উজির আলী লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন অভিভাবক তাদের সন্তানের বেতন পরিশোধের জন্য স্কুলে যান। এ সময় রাকিব হোসেন বেতন না নিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক অফিস সহকারীর কাছে কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে উজির আলী তার কক্ষ থেকে বের হওয়ার সময় রাকিব হোসেন তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। অন্য শিক্ষকরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, প্রধান শিক্ষক উজির আলীর হাত-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, ঘটনার পরই রাকিব হোসেন অন্তর পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অফিস সহকারীর বিরুদ্ধে প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ

প্রকাশিত সময় : ০৬:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬