প্রকাশিত সময় :
০৫:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
৪০
জর্ডানের আকাবা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের বড় আকারের সি-১৭ পরিবহন বিমান এবং পি-৮ কমান্ড ও কন্ট্রোল বিমানে হামলা চালিয়েছে।
সোমবারের এ হামলা নিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ‘অপারেশন নাসর ২’-এর ২১তম ধাপের এই হামলা জর্ডানের নাগরিকদের সহায়তায় চালানো হয়েছে, যাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এর আগে আল-আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ২০টি আশ্রয়স্থল ধ্বংস করা এবং ‘কয়েক ডজন আমেরিকান সন্ত্রাসী বাহিনীকে’ হত্যা করা সম্ভব হয়েছিল।
বিবৃতিতে বলা হয়েছে, দখলদার মার্কিন সামরিক বাহিনী, যারা সাম্প্রতিক দশকগুলোতে দশটিরও বেশি ইসলামি দেশে হামলা চালিয়েছে, লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে এবং গাজার জনগণের গণহত্যা ও পশ্চিম তীরের ধ্বংসযজ্ঞে শিশুহত্যাকারী জায়নবাদী শাসনের প্রধান সমর্থক, তারা ধর্মীয় আইন অনুসারে ‘মাহদুর আল-দাম’ (হত্যার যোগ্য) এবং প্রত্যেক মুসলমানকে, যেখানেই সম্ভব, এই বর্বর হত্যাকারীদের হত্যা করতে হবে।
আইআরজিসি জর্ডানের জনগণকে আবারও ধন্যবাদ জানিয়ে বলেছে, তাদের সহযোগিতা একটি ধর্মীয় কর্তব্য পালন করেছে এবং আল-কুদসের মুক্তির পথ প্রশস্ত করতে সাহায্য করেছে।মেহের নিউজ