সেন্ট্রাল দিল্লির জন্তর মন্তরের বিক্ষোভস্থলে জড়ো হওয়া বেশিরভাগই তরুণ, সেখান থেকেই ‘চলো সংসদ’ মিছিল শুরু হয়। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জাতীয় পরীক্ষা ‘নীট’ (এনইইটি)-এ অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে এই কর্মসূচি ডাকা হয়।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এদিকে সিজেপি তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানায়। দলটি বলেছে, ‘কিছু জায়গায় বাধা পেলেও শান্ত থাকুন। আমরা শান্তি ও ভালোবাসার মাধ্যমেই জয়ী হব।’
পুলিশ এক বিবৃতিতে জানায়, পাঁচ বা তার বেশি লোকের মিছিল, সমাবেশ বা বিক্ষোভ কঠোরভাবে নিষিদ্ধ। তবে জন্তর মন্তরের নির্ধারিত স্থানে পূর্বানুমতি সাপেক্ষে কর্মসূচি করা যাবে। পাশাপাশি নাগরিকদের আইন মেনে চলা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়।
মেট্রো স্টেশনও বন্ধ
নিরাপত্তাজনিত কারণে দিল্লির ব্যস্ত পাঁচটি মেট্রো স্টেশন—রাজীব চৌক, জনপথ, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থ—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়। এতে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন এবং অনেককে গন্তব্যে পৌঁছাতে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হয়।
বিশেষ করে রাজীব চৌক স্টেশনে বন্ধ প্রবেশ ও প্রস্থান গেটের সামনে যাত্রীদের ভিড় জমতে দেখা যায়।

রিপোর্টারের নাম 

























