সোমবার(২০ জুলাই) বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন জানিয়েছে তেহরান। দেশটি বলেছে, এই জয় বিশ্বজুড়ে সেইসব মানুষের মনে আনন্দ এনে দিয়েছে, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা এবং যুদ্ধের বিষয়ে মাদ্রিদের সমালোচনামূলক অবস্থানের কারণে বিশ্বজুড়ে মানুষ বিজয়ী দলটির প্রতি সমর্থন জানিয়েছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের ঘালিবাফের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের পক্ষে খেলোয়াড়দের অবস্থান এবং ইরানের প্রতি স্পেনের সমর্থন প্রমাণ করেছে, স্বাধীনতা ও দৃঢ়তা সেই বুদ্ধিদীপ্ত ও শ্রদ্ধাশীল জাতির বৈশিষ্ট্য।
তিনি আরও বলেন, এই জয় কেবল স্পেনের জনগণের হৃদয়কেই আনন্দিত করেনি, বরং বিশ্বের অনেক মুক্ত, স্বাধীন ও ন্যায়পরায়ণ জাতির হৃদয়কেও আনন্দিত করেছে।

রিপোর্টারের নাম 






















