বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় নিহত ৩, হাসপাতাল থেকে চালকের পলায়ন

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। দুর্ঘটনা কবলিত অটোরিকশার আহত চালক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাক ডিপোর সামনে দুর্ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ মৃত্যুর তথ্য জানিয়েছেন।

মারা যাওয়ারা হলেন- জেলার সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মেতালেবের মেয়ে শিলা আক্তার (২৫), মহানগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাক ডিপো থেকে বের হওয়া একটি ট্রাক কিশোরগঞ্জমুখী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজন পুরুষের মৃত্যু হয়। আহত হন অটোরিকশাচালকসহ তিন নারী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

এসআই খালিদ বলেন, একটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধারের কাজ চলছে। হাসপাতালে নিহত দুই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় নিহত ৩, হাসপাতাল থেকে চালকের পলায়ন

প্রকাশিত সময় : ১১:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬