বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে গুজবে জ্বালানি তেল নিতে হুড়োহুড়ি দেখে জরুরি সভা

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের গুজবে ফিলিং স্টেশনগুলোতে হুড়োহুড়ি শুরু করেছেন মোটরসাইকেলের চালকেরা। মঙ্গলবার (২১ জুলাই) রাত থেকে ফিলিং স্টেশনগুলোতে ফের বাইকের সারি দেখা যাচ্ছে।

এ অবস্থায় বুধবার (২২ জুলাই) দুপুরে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা করেছে জেলা প্রশাসন।

সভায় রাজশাহী পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তেল সরবরাহের কোনো ঘাটতি নেই। প্রতিদিন তাদের চাহিদা অনুযায়ী তেল বরাদ্দ দেওয়া হয়। সেভাবেই তেল বরাদ্দ হচ্ছে। কিন্তু মঙ্গলবার রাত থেকে চাহিদা অতিরিক্ত বেড়ে গেছে। তেল সংকটের গুজব ছড়িয়ে পড়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলেও তারা সভায় জানিয়েছেন।

জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এই সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত তেল কেনা কিংবা মজুদ না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেলের সরবরাহে কোনো সমস্যা নেই। তাই গুজবে কান দিয়ে অতিরিক্ত তেল কেনা বা মজুদ করার প্রয়োজন নেই। সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য জেনে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অযৌক্তিকভাবে জ্বালানি তেল ক্রয় বা মজুদ করলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তাই আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণের মাধ্যমে বাজারের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

সভায় জ্বালানি তেলের বর্তমান সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতি এবং ভবিষ্যতে সরবরাহ স্বাভাবিক রাখতে করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী। সভায় রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহীতে গুজবে জ্বালানি তেল নিতে হুড়োহুড়ি দেখে জরুরি সভা

প্রকাশিত সময় : ০৭:৪১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬