শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির সতীর্থ হলেন কাসেমিরো

জল্পনা কল্পনার অবসান। লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিলেন কাসেমিরো। ব্রাজিলের তারকা মিডফিল্ডারকে দেখা যাবে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। বুধবার আনুষ্ঠানিকভাবে ৩৪ বছর বয়সী এই ফুটবলারের চুক্তির ঘোষণা করেছে ক্লাবটি।

ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরোর চুক্তির মেয়াদ ২০২৭ এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। এছাড়া চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত নবায়নের সুযোগও রাখা হয়েছে।

ক্লাবে যোগ দিয়ে কাসেমিরো বলেন, ‘আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে দলের জয় এবং নিজেকে আরও এগিয়ে নেওয়া। ক্লাব যে প্রকল্পটি আমার সামনে তুলে ধরেছে এবং আমাকে এখানে আনতে সবার যে চেষ্টা ছিল, সেটি আমার কাছে অনেক বড় ব্যাপার।’

গত তিন মাস ধরে কাসেমিরো ও ইন্টার মায়ামির মধ্যে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ক্লাবেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এই ব্রাজিলিয়ান। ক্লাবটির অবস্থান মায়ামি শহরে হওয়াও তার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইন্টার মায়ামি ছাড়াও ইতালির জুভেন্টাস, ইন্টার মিলান এবং সৌদি আরবের কয়েকটি ক্লাব কাসেমিরোকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা।

২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি লিগ কাপ ও এফএ কাপ জেতার পাশাপাশি দলের অন্যতম নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

মেসির সতীর্থ হলেন কাসেমিরো

প্রকাশিত সময় : ০৯:২৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬