মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫

পঞ্চাশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন চাকরিপ্রত্যাশী।

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ‌্য জানিয়েছেন।

এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে পদের সংখ্যা ৬৫০টি।

এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, শিক্ষায় ১৮৫ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন।

গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪ ডিসেম্বর থেকে এ বিসিএসের আবেদন শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

গত ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৮৫ জন। ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা চলে।

এক বছর সময়ের মধ্যে এ বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে কমিশন। আগামী ১০ আগস্ট এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু এবং ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের সূচি নির্ধারণ করা আছে পিএসসির ক্যালেন্ডারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫

প্রকাশিত সময় : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬