শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমেছে তেলের দাম

টানা কয়েক দিন বৃদ্ধির পর শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। শুক্রবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের নতুন করে হামলার পর তেলের বাজার অস্থির হতে শুরু করে। গত সপ্তাহে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালি দিয়ে যাতায়াতরত দুটি ট্যাঙ্কারে হামলার পর তেলের দাম আরো বাড়তে শুরু করে। সর্বশেষ বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে ১০০ ডলারে পৌঁছে যায়, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি ছিল।

শুক্রবার ব্রেন্ট ফিউচার ২ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেল প্রতি প্রায় ৯৮ ডলারে লেনদেন হয়। একই সময় মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ২ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯০ ডলারে লেনদেন হচ্ছিল।

হুথিরা হামলার পাশাপাশি বাব এল মান্দেব প্রণালি অবরোধের ঘোষণাও দিয়েছিল। তবে, মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সৌদি অপরিশোধিত তেল বহনকারী দুটি তেল ট্যাঙ্কার বাব আল মান্দেব প্রণালি অতিক্রম করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কমেছে তেলের দাম

প্রকাশিত সময় : ০৯:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬