আর্জেন্টিনা বিরুদ্ধে সুবিধা পাওয়ার অভিযোগ ওঠায় আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হয়েছে এবং হচ্ছে। এমনিতেই শিরোপা হারের বেদনা, তার ওপর অযাচিত দোষারোপ। এতে টালমাটাল অবস্থায় আর্জেন্টাইন ফুটবল দল ও সমর্থকরা।
মুহূর্তে ভাইরাল হয়ে তার বার্তাটি। পোস্টে হাজার হাজার কমেন্ট ও লাইক পড়ে আর্জেন্টাইন ও ভক্ত সমর্থকদের। আর্জেন্টাইন এই অভিনেত্রীর পোস্টটি শেয়ার করে পাশে দাঁড়ান মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। এ সময় রোজারিওতে ছিলেন লিওনেল মেসি ও তার পরিবার।
মেসির স্ত্রীর এমন জবাবে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়! ওই পোস্ট এখন বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের কাছে ছড়িয়ে গেছে।
এ সময় আন্তোনেলা আর্জেন্টিনার মানুষের মধ্যকার ঐক্য তুলে ধরতে বার্তাটি শেয়ার করেন। তাতে লেখা ছিল, ‘আমি আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আর্জেন্টিনায় আমরা সবাই একটি পরিবারের মতো। পরিবারের সদস্যরা একে অপরকে খেপাতে পারে বা সমালোচনা করতে পারে, কিন্তু বাইরের কেউ যদি আমাদের নামে কুৎসা রটায়, তবে আমরা অবশ্যই একে অপরকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হবো।

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 






















