সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট’ না করায় ভিডিওটি নেতিবাচকভাবে প্রচার করা হয়

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের একটি রিল ভিডিও নেতিবাচকভাবে প্রচার করে সামাজিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে আসিফ আহমদ ইকবাল হিরণ নামের এক প্রবাসী তরুণের বিরুদ্ধে।

ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, ‘ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট’ না করায় হিরণ ক্ষিপ্ত হয়ে ভিডিওটি নেতিবাচকভাবে প্রচার করেছেন।

গত বৃহস্পতিবার বিউটি রানী পাল তার ফেসবুক অ্যাকাউন্টে একটি রিল ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটতে দেখা যায়। পরবর্তীতে সেই ভিডিও ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে নেতিবাচক ক্যাপশনসহ ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে পেজের অ্যাডমিন হিরণের বিরুদ্ধে।

শিক্ষিকার দাবি, ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে তিনি নিজের ফেসবুক একাউন্ট থেকে সেটি সরিয়ে নেন এবং হিরণকে তার পেজ থেকে পোস্টটি মুছে ফেলতে অনুরোধ করেন। কিন্তু, হিরণ তা প্রত্যাখ্যান করেন।

বিউটি রানী পাল বলেন, “উনি আমার ভিডিও ডাউনলোড করে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের পেজে প্রকাশ করেছেন এবং তার ব্যক্তিগত পেজেও আমার সম্পর্কে আজেবাজে কথা লিখেছেন।”

তিনি বলেন, “হিরণ আমাকে ফোন করে বাড়ি কোথায়, স্থানীয় বাসিন্দা কি না—এমন ব্যক্তিগত প্রশ্ন করে হেনস্তার চেষ্টা করেছেন।”

শিক্ষিকার ভাষ্যমতে, হিরণ তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। সেটা গ্রহণ না করায় ক্ষুব্ধ হয়ে এসব করেছেন।

‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ পেজে গিয়ে দেখা যায়, দুই দিন আগে শিক্ষিকা বিউটি রানী পালের ভিডিওটি এআই ভয়েসওভার সহযোগে নিউজের আদলে পোস্ট করা হয়।

যেখানে দাবি করা হয়, স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে—যদিও এই দাবির সমর্থনে কারো বক্তব্য ভিডিওতে দেখানো হয়নি। এছাড়া আরেকটি পোস্টে শিক্ষিকার সাধারণ হাঁটার দৃশ্যকে ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ বলে বর্ণনা করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসিফ ইকবাল বলেন, “আমি ম্যাডামকে আদাব দিয়ে ভিডিওর বিষয়ে বক্তব্য জানতে চেয়েছি। আর কিছু বলিনি।”

ভিডিওকে ‘অশ্লীল’ আখ্যা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমি তো বলিনি। মানুষ বলেছে।”

এদিকে, এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিউটি রানী পালের পাশে দাঁড়িয়েছেন। অনেকে সংহতি জানিয়ে নিজেদের বিদ্যালয় প্রাঙ্গণে একই কায়দায় ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করছেন।

রবিবার সিলেট সফরে এসে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ প্রসঙ্গে বলেন, “একজন শিক্ষিকা গান গেয়ে একটি ভিডিও আপলোড করেছেন। এটিতে কোনো অশ্লীলতা নেই। গান গাওয়াকে আমি অন্যায় মনে করি না। এটি কেউ মানুক বা না মানুক, আমি অন্তত তা মনে করি না।”

বর্তমানে চরম মানসিক বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন উল্লেখ করে বিউটি রানী পাল বলেন, ফেঞ্চুগঞ্জের কিছু ব্যক্তি ফেসবুক লাইভে এসে তার সমালোচনা করছেন। এ অবস্থায় কর্মস্থলে আসা-যাওয়ার ক্ষেত্রে নিজেকে অনিরাপদ মনে করছেন বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট’ না করায় ভিডিওটি নেতিবাচকভাবে প্রচার করা হয়

প্রকাশিত সময় : ০৯:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬