খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইইএম বিভাগের ২০২০ ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী মো. তাসরীব আহমেদ মাহিন নিখোঁজ হয়েছেন।
রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় কুয়েট ক্যাম্পাসের ফজলুল হক হল থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন মো. তাসরীব আহমেদ মাহিন। তিনি ফজলুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. হাসান আলী।
কুয়েট সূত্র জানিয়েছে, দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী মো. তাসরীব আহমেদ মাহিনের কোনো সন্ধান না পেয়ে সহপাঠীরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। এর পর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সহপাঠী এবং স্বজনরা তাকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. হাসান আলী বলেন, এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। মোবাইল ট্র্যাকিংয়ে বারবার তার অবস্থান বা লোকেশন পরিবর্তন হচ্ছে। খবর পেয়ে মাহিনের বাবা মো. মোখলেছুর রহমান ক্যাম্পাসে এসেছেন। মাহিন পারিবারিক কারণে বেশ দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























