মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাইজুল জানালেন, ভালো অনুশীলন হয়েছে

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে ডারউইনে প্রথম অনুশীলন সেশন শেষ করেছে বাংলাদেশ দল। সিরিজের আগে প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন টাইগারদের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। একই সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন চোট কাটিয়ে ফেরা পেসার তাসকিন আহমেদও।

বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় দেখা গেছে, গোড়ালি ও কাঁধের পুরোনো চোটের কারণে পার্থে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর দলের সঙ্গে যোগ দিয়েছেন তাসকিন। ব্যাটিং অনুশীলনের পাশাপাশি নিজের মূল কাজ বোলিংয়েও সময় দিয়েছেন এই পেসার।

প্রথম দিনের অনুশীলন নিয়ে তাইজুল ইসলাম বলেন, ‘জার্নিটা ভালো ছিল। কারণ, আসার সময় আমরা পর্যাপ্ত ট্রানজিট পেয়েছি এবং সেখানে যথেষ্ট বিশ্রাম নেওয়ার সুযোগ মিলেছে। সবকিছু মিলিয়ে প্রথম দিনের অনুশীলন খুব ভালো হয়েছে। উইকেট ও ফিল্ডিং অনুশীলন থেকে শুরু করে রানিং, সব ধরনের অ্যাকটিভিটি আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি।’

এদিকে, দলের বাকি আট ক্রিকেটার এখনও ডারউইনে পৌঁছাননি। তারা পরে মূল স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন। তবে সিরিজ শুরুর আগেই ইনজুরির ধাক্কা সামলাতে হচ্ছে বাংলাদেশকে। সাইড স্ট্রেইনের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার নাহিদ রানা। অন্যদিকে পুনর্বাসন শেষে প্রথম টেস্টের দলে ফিরেছেন লিটন দাস। আর পেসার শরীফুল ইসলামের দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ৫ আগস্ট পর্যন্ত ডারউইনেই অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একমাত্র জয়টি এসেছে ২০১৭ সালে মিরপুরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তাইজুল জানালেন, ভালো অনুশীলন হয়েছে

প্রকাশিত সময় : ০৯:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬